July 26, 2026, 10:48 am

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির রিজভীর বক্তব্য

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির রিজভীর বক্তব্য

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বিষয়টি দলের উচ্চপর্যায়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলের উচ্চপর্যায়ে।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পদত্যাগকৃত রাষ্ট্রপতির বিচারের যে দাবি তোলা হয়েছে, সেটিও দলীয় সিদ্ধান্তের বিষয়।

এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

রিজভী দাবি করেন, দলের চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা