July 26, 2026, 8:14 am

দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন

দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন

চলতি বছরের মার্চ মাস শেষে বাংলাদেশে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা ১৫ জন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন মাসের ব্যবধানে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন।

এছাড়া, ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের অ্যাকাউন্ট সংখ্যা ৪০ হাজার ৬৪৫টি। গত ডিসেম্বরে এই ধরনের ব্যক্তিদের অ্যাকাউন্ট সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা