হাকিকুল ইসলাম খোকন :
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার এক শোকবার্তায় জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেকী এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। তিনি ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার অপরাহ্ন ৩টা ০০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্বামী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খবর: আইবিএন নিউজ।
এদিন সন্ধ্যা ৭টায় রাইনখোলা, শাইনপুকুর আবাসিক এলাকায় তাঁর প্রথম জানাজা শেষে মরদেহ নিজ জেলা সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়। ২৪ জুলাই, শুক্রবার সাতক্ষীরা সদরে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়।
রেহেনা খাতুন হেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন।