হাকিকুল ইসলাম খোকন :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, আঞ্চলিক কমান্ডার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর দুই বারের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদের প্রয়াণ দিবস ছিল ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার। খবর আইবিএন নিউজ।
এ উপলক্ষে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত সৈয়দ জাফর সাজ্জাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গত ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক জিএস ডা. মোস্তাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম বাবু, করিম সিকদার, মনজুর আহমেদ, রোকনুজ্জামান রোকন, আব্দুস সালাম খোকন, নুরুন্নবী, কামরুল ইসলাম, মোকসেদুর রহমান লবু, মহিউদ্দিন আহমেদ, তৈয়ব হোসেন নিপু, ছাত্রনেতা গৌতম শীলসহ আরও অনেকে।
সৈয়দ জাফর সাজ্জাদের প্রয়াণ দিবস উপলক্ষে জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন, নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন এক বিবৃতিতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেছেন।