July 24, 2026, 6:52 pm

১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের বড় চালান ছেড়ে দেওয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার শুক্রবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন এসআই তুহিন, এসআই রিমন মিয়া, এএসআই আব্দুল হাকিম ও এএসআই লুৎফর রহমান। বৃহস্পতিবার রাতে তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত ১৭ জুলাই হাতীবান্ধার বোর্ডের হাট বাজারের পূর্বপাশে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে আলামতগুলো থানায় না নিয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হয়।

সিসিটিভি ফুটেজে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের স্থানীয় ইউপি সদস্য ও সহযোগীদের সঙ্গে গোপন বৈঠকে দেখা যায়। অভিযোগ রয়েছে যে, ১০ লাখ টাকার রফাদফায় গাড়ি ও মাদকের চালান ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া, ভিডিও ফুটেজ প্রকাশের ভয়ে এক স্থানীয় ইউপি কর্মচারীর মোবাইল ফোন থেকে সিসিটিভি মনিটরিং অ্যাপ মুছে ফেলার অভিযোগও রয়েছে।

হাতীবান্ধা থানার ওসি জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, অভিযোগের সত্যতা মিললে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা