রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মীরা সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাহ উদ্দিন আম্মারসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাপনী বক্তব্যে আবদুল্লাহ জাবের বলেন, সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন। তিনি দাবি করেন, পাঁচ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে।
তিনি আরও বলেন, আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে সাহাবুদ্দিনের বিচার করা হোক। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।