July 24, 2026, 6:52 pm

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বলে দিছি, বুঝে নেন।” রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানাতে বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বক্তব্য রাখবেন।

সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির শূন্য পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা