October 28, 2026, 11:25 pm

মোদি সরকারের সঙ্গে ককরোচ প্রতিনিধিদের বৈঠক, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

মোদি সরকারের সঙ্গে ককরোচ প্রতিনিধিদের বৈঠক, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ভারতের কেন্দ্রীয় সরকার তরুণদের নেতৃত্বাধীন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) এর প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে। প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ও সামাজিক অচলাবস্থা নিরসনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশজুড়ে চলমান আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হবে না।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকার ও সিজেপির প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়। এটি কয়েক সপ্তাহ ধরে চলা প্রশ্ন ফাঁসবিরোধী আন্দোলনের মধ্যে উভয় পক্ষের প্রথম আনুষ্ঠানিক সংলাপ।

আলোচনা চলাকালীন আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানান। তারা জানান, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে, অধিকারকর্মী সোনম ওয়াংচুক টানা ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার রাতে অনশন ভঙ্গ করেছেন। তার এই পদক্ষেপ সংকট নিরসনের সম্ভাব্য পথ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির বিধান কঠোর করার একটি আইন সংশোধনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করেছেন। তবে আন্দোলনকারীরা এই প্রস্তাবকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেছেন।

দিল্লির ১৬টি মেট্রো স্টেশন এবং ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। শুক্রবার সকাল থেকে আরও ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা