বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। তিনি শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ওঠে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে মন্তব্য করে বলেন, এটি ‘গুঞ্জন’ মাত্র। তিনি জানান, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চান, তবে সংবিধানে সে সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন সত্যি হলে সরকার বিষয়টি দেখবে, তবে তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত রোববার (১৯ জুলাই) চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে যান। পূর্বপরিকল্পনা অনুযায়ী, তিনি আগামী রোববার (২৬ জুলাই) দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফরের সময়সূচি এগিয়ে এনে শুক্রবার দেশে ফেরার অনুরোধ জানানো হয়।