September 27, 2026, 4:57 am

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মামা-ভাগনির মৃত্যু

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মামা-ভাগনির মৃত্যু

রাজধানীর ভাটারা থানার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মামা ও ভাগনির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মামীর স্ত্রী।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুন বাজারের ১০০ ফিট এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মো. শাহীন (২৪) এবং তার ভাগনি হাফছা (৮)। শাহীনের স্ত্রী ফাহিমা আক্তার (২১) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

পরিবার ও প্রতিবেশীরা জানান, বিস্ফোরণে একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে আইসিইউতে মারা যান শিশু হাফসা। এর ৬ ঘণ্টা পর, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে একই হাসপাতালে মারা যান মামা শাহীন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফছার ৪০ শতাংশ দগ্ধ ছিল। ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা