October 28, 2026, 11:25 pm

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে আলিয়ার সমর্থন, হৃদয় ভেঙে যাওয়ার কথা জানালেন

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে আলিয়ার সমর্থন, হৃদয় ভেঙে যাওয়ার কথা জানালেন

ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ তার হৃদয় ভেঙে দিয়েছে এবং নতুন আশাও জাগিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলিয়া লেখেন, ‘গত কয়েক দিন আমার হৃদয় ভেঙে দিয়েছে, আবার বারবার আশাও জাগিয়েছে। শিক্ষার্থীদের পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প।’ তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন।

আলিয়া আরও বলেন, ‘তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষকে প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।’

দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাতে বৃহস্পতিবার গভীর রাতে সেখানে যান অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই সাকিব সেলিম। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমর্থন জানান।

অন্যদিকে, মুম্বাইয়ে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন অভিনেতা ইমরান খান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে হাঁটেন এবং তাদের শুভেচ্ছা জানান। ভারতের বিভিন্ন স্থানে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা