সুনামগঞ্জ প্রতিনিধি :
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সরকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু অশোক তালুকদার, সুনামগঞ্জ জুলাই যোদ্ধা আন্দোলন কমিটির সভাপতি হাফিজুল ইসলাম রাজু এবং শান্তুসহ অনেকে।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশ ও জাতির পথপ্রদর্শক এবং জাতি তাঁদের সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আগামী ২৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সুনামগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।