লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতের অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিনের দাবি অনুযায়ী, রাষ্ট্রপতি তাকে ফোন করে বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানান। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে মন্তব্য করেন।
হেলাল উদ্দিন জানান, তিনি একটি পোস্টে লন্ডনে চিকিৎসাধীন রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। তিনি দাবি করেন, দেশের একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনের ভিত্তিতে তিনি বিষয়টি সত্য বলে নিশ্চিত হয়েছিলেন।
রাষ্ট্রপতি বলেন, “কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন?” তিনি আরও জানান, এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য-প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যে কোনো রায় তিনি মাথা পেতে নেবেন।
আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি বলেন, ভিত্তিহীন ও কাল্পনিক খবর প্রচার করে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তিনি তার স্বাস্থ্যগত অবস্থার কথা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।