July 24, 2026, 8:35 pm

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ নিয়ে এনসিপি মুখপাত্রের মন্তব্য

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ নিয়ে এনসিপি মুখপাত্রের মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। তিনি দাবি করেন, বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি।

তিনি আরও বলেন, সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ এত আলোচনা-সমালোচনার অবকাশ থাকত না। অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা