ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের সেমিনার রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সপ্তাহের মধ্যে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
অধিবেশনে ইসলামী আন্দোলন বরিশাল জেলার মজলিসে শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। তিনি বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিকল্প নেই।’
প্রধান আলোচক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, ‘পারস্পরিক পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণই সংগঠনের অগ্রগতিকে ত্বরান্বিত করে।’ অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।