October 28, 2026, 11:27 pm

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশি উদ্যোক্তা কিংবা বিদেশি বিনিয়োগকারী—যে কেউ বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার তাদের পাশে থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য সরকারের সময়োপযোগী নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা থাকবে। তিনি উল্লেখ করেন, ব্যবসার সাফল্য সরকারের সহায়তা ও নীতিমালার ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও দেশের অভ্যন্তরীণ বাজার, তরুণ মানবসম্পদ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে।

প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের জন্য আইনি সুরক্ষা, আধুনিক নিয়ন্ত্রক কাঠামো এবং উন্নত অবকাঠামো নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য একটি সুনির্দিষ্ট নিয়মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা