August 17, 2026, 4:56 am

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চিঠিটি বৃহস্পতিবার বিকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পাঠান।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। জামায়াতে ইসলামী তাদের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করেছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই বিষয়টি সিইসি ও জাতীয় সংসদের স্পিকারকে অবগত করার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। তিনি বলেন, চিঠিটি স্পিকারের কাছ থেকে আসতে হবে, কারণ সংবিধানে দল থেকে বহিষ্কার হলে এমপি শূন্য হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা