August 17, 2026, 4:55 am

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়ার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সাত দফা দাবিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের প্রধান ঘটনাস্থলের অধিকাংশের তদন্ত এখনও সম্পন্ন হয়নি। দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এছাড়া, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অনেকেই এখনও গ্রেফতার হননি। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা সরকারি দায়িত্বে বহাল রয়েছেন। তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, দেশের ৬৪ জেলার ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু তদন্ত কার্যক্রম এখনও শেষ হয়নি। ভুক্তভোগী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গুম-খুন ও লাশ গোপন করার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে এবং পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। তবে বর্তমানে বিচার কার্যক্রমে অস্বাভাবিক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, যা বিচারপ্রার্থী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা