August 18, 2026, 7:40 am

জামায়াতের সৎ ও চরিত্রবান লেবাস খসে পড়ছে: আব্দুল কাদের

জামায়াতের সৎ ও চরিত্রবান লেবাস খসে পড়ছে: আব্দুল কাদের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্ত’ সংবলিত ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের জামায়াতের বিষয়ে ফেসবুকে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে আব্দুল কাদের তার ফেসবুক পেজে লিখেছেন, জামায়াতের সৎ এবং চরিত্রবান লেবাস খসে খসে পড়ছে। তিনি উল্লেখ করেছেন, নজরুলসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের কর্মকাণ্ড জনসম্মুখে আসছে।

আব্দুল কাদের তার পোস্টে জামায়াতের জন্য কিছু পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। তিনি জরুরি মিটিং ডেকে খোলামেলা আলাপের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গাজী নজরুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হোটেলগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হবে, যাতে সিসি ক্যামেরার ফুটেজ লিক না হয়। এছাড়া দলের ভাবমূর্তি রক্ষায় অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।

আব্দুল কাদেরের মতে, জামায়াতকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তারা সৎ ও চরিত্রবান নেতৃত্ব হিসেবে টিকতে পারবে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা