August 22, 2026, 6:45 am

ওয়ালটন প্লাজার লাখ টাকার সহায়তা পেল কিস্তি ক্রেতার পরিবার

ওয়ালটন প্লাজার লাখ টাকার সহায়তা পেল কিস্তি ক্রেতার পরিবার

কিস্তিতে পণ্য কিনে মৃত্যুবরণ করা ক্রেতার পরিবারের জন্য এক লাখ টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়ালটন প্লাজা। মঙ্গলবার (২০ জুলাই) টাঙ্গাইলের আদালত রোডে ওয়ালটন প্লাজায় এই সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা হিসেবে শফিকুল ইসলাম এর স্ত্রী আতিয়া আক্তার লীনার হাতে ১ লাখ ৫৮২ টাকা তুলে দেন ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন এবং ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার শাহাদত হোসেন।

শফিকুল ইসলাম চলতি বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখে ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে একটি এসি কিনেছিলেন। তিনি ৫টি কিস্তি পরিশোধ করার পর স্ট্রোকজনিত কারণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় তার কিস্তির বাকি টাকা মওকুফ করে এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে।

আতিয়া আক্তার নীলা বলেন, ‘স্বামীর মৃত্যুতে অসহায় অবস্থায় পড়ে গেছি আমরা। কিস্তি চালানোর অবস্থায় ছিলাম না। আমাদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, ওয়ালটন প্লাজা ক্রেতাদের জন্য ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ চালু করেছে। এই নীতির আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা এবং পরিবারের সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা