July 22, 2026, 3:11 pm

নিট পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী পাংশুল বানসাল বলেন, ‘আমি আন্দোলনে না গিয়ে পড়াশোনা করেছি’

নিট পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী পাংশুল বানসাল বলেন, ‘আমি আন্দোলনে না গিয়ে পড়াশোনা করেছি’

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। এ পরিস্থিতিতে নিট পুনঃপরীক্ষায় সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জনকারী পাংশুল বানসাল জানিয়েছেন, তিনি আন্দোলনে অংশ না নিয়ে ঘরে বসে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, চলতি বছরের ৩ মে স্নাতক পর্যায়ের মেডিকেল ভর্তির নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় ১২ মে পরীক্ষাটি বাতিল করা হয়। ঘটনার তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)।

নিট-২০২৬ পুনঃপরীক্ষা ২১ জুন অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশ করা হয় ১৬ জুলাই। পাংশুল বানসাল ৯৯ দশমিক ৯৯৯৯ পার্সেন্টাইল অর্জন করে সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় হন। পুনঃপরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭১৫।

পাংশুল বলেন, ‘শুরুর দিকে হতাশ ছিলাম, কিন্তু পরে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখতে শুরু করি। আমি ভাবলাম, আন্দোলনে গিয়ে সময় নষ্ট করব কেন? তার চেয়ে পড়াশোনা করি।’ তিনি জানান, পরীক্ষার প্রস্তুতির রুটিনে কোনো পরিবর্তন আনেননি।

শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে পাংশুল বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা