August 13, 2026, 4:38 am

এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, পদত্যাগের দাবি

এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, পদত্যাগের দাবি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি জানিয়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় শ্যামনগর বাজার থেকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মিছিলটি শ্যামনগর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীদের হাতে গাজী নজরুল ইসলামের ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে ছিল, ‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’ এবং ‘শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা’ সহ অন্যান্য স্লোগান।

সমাবেশে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, জনগণ পরিবর্তনের আশায় ভোট দিয়েছিল, কিন্তু তারা প্রতারিত বোধ করছে। তিনি নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নাগরিক নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, জনগণের প্রত্যাশা ভেঙে গেছে এবং সত্য উদঘাটন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এদিকে, গাজী নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি একটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অংশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা