August 13, 2026, 8:56 am

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ

আইইউবিএটির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কলেজ অব নার্সিং নবীন শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজ অব নার্সিংয়ের চেয়ার ও সহযোগী অধ্যাপক ড. স্যান্ড্রা রুমি মধু। তিনি নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মানবসেবা ও পেশাগত নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের নার্সিং সেবা বিভাগের প্রধান নান্টি গৌথামি সানি। তিনি বলেন, একজন দক্ষ নার্স রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা অর্জনের আহ্বান জানান। তিনি নার্সিং পেশার মহত্বের কথা উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখার জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরাধিকার শীর্ষক প্রতীকী ছায়ানাট্য পরিবেশন করা হয়। নবীন শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্জ্বলন ও পেশাগত শপথ গ্রহণের মাধ্যমে মানবিকতা ও নৈতিকতার প্রতি নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যা শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা