July 22, 2026, 3:10 pm

চুয়াডাঙ্গায় মাদক কারবারের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ

চুয়াডাঙ্গায় মাদক কারবারের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামে মাদক কারবারের অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. রসিদা খাতুন (৫০) ও তার ছেলে জেল হক জিলান (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। স্থানীয়রা একাধিকবার তাদের নিষেধ করলেও তারা তা উপেক্ষা করেন। মঙ্গলবার রাতে স্থানীয়রা গোপনে তাদের বাড়ির আশপাশে অবস্থান নেন এবং মাদক কিনতে আসা অপরিচিত লোকদের আটক করেন।

গ্রামবাসীরা মা ও ছেলেকে খুঁটিতে বেঁধে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং বুধবার তাদের আদালতে পাঠানো হয়। দামুড়হুদা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে, যার মধ্যে কিছু মামলা নিষ্পত্তি হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা