July 22, 2026, 3:10 pm

ভারতের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ, মোদি সরকারের উদ্বেগ

ভারতের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ, মোদি সরকারের উদ্বেগ

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার বিরুদ্ধে শুরু হওয়া অনলাইন ক্ষোভ এখন দিল্লির রাজপথে প্রবাহিত হয়েছে। হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা এই বিশাল বিক্ষোভে অংশগ্রহণ করছেন, যা মোদি সরকারকে উদ্বেগের মধ্যে ফেলেছে।

শুরুতে আন্দোলনের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে বর্তমানে বিক্ষোভকারীরা সরাসরি মোদী সরকারের জবাবদিহি দাবি করছেন। তারা মনে করছেন, শুধু একজন মন্ত্রীর পরিবর্তন নয়, পুরো সরকারের ব্যর্থতার দায় নিতে হবে।

এই আন্দোলনটি আগের আন্দোলনগুলো থেকে ভিন্ন। এটি এখন একটি স্বতঃস্ফূর্ত যুব আন্দোলনে পরিণত হয়েছে, যেখানে অধিকাংশ অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আসেননি। ফলে সরকার এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, সরকার তাদের সমস্যার সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা জানতে চাইছেন, বারবার প্রশ্ন ফাঁসের দায় কার? এবং কী সংস্কার হবে? সরকারের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি এখনও তাদের সঙ্গে আলোচনা করেননি।

বিশ্লেষকরা বলছেন, সরকারের নীরবতা এবং প্রশাসনিক দমন-পীড়ন কৌশল আর কার্যকর হচ্ছে না। হাজার হাজার পুলিশ ও নজরদারির মধ্যেও আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসছেন, যা শিক্ষা, কর্মসংস্থান ও সরকারি জবাবদিহির বিষয়ে বৃহত্তর জনঅসন্তোষের প্রতিফলন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা