July 22, 2026, 10:49 pm

বেসরকারি হজের তিনটি প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

বেসরকারি হজের তিনটি প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ২০২৭ সালের হজযাত্রীদের জন্য তিনটি বেসরকারি প্যাকেজ ঘোষণা করেছে। ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা এবং সর্বোচ্চ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা।

বুধবার (২২ জুলাই) রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব এই প্যাকেজগুলো ঘোষণা করে। প্যাকেজ-১ (বিশেষ)-এর মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা, প্যাকেজ-২ (সাধারণ)-এর খরচ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।

সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, ঘোষিত তিনটি প্যাকেজের বাইরে হজযাত্রীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজও নির্ধারণ করতে পারবে হজ এজেন্সিগুলো।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের ঘোষিত হজ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজটি নির্ধারণ করা হয়েছে।

এ সময় তিনি আরও জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা