July 22, 2026, 3:11 pm

হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশে হাম ও এর উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে বুধবার (২২ জুলাই) এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন। এর মধ্যে ১৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের শরীরে। হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৭৮ জন, যার মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। প্রতিবেশী ভারত দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে ২৬ হাজার ৬০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

চলতি বছরের শুরুতে দেশে শিশুদের মধ্যে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেয়। স্বাস্থ্য অধিদফতর ১৫ মার্চ থেকে নিয়মিত হাম সংক্রমণের তথ্য প্রকাশ করছে। বর্তমান সরকার দেশের টিকাদান কার্যক্রমে অবহেলার জন্য এই প্রাদুর্ভাবকে দায়ী করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা