July 22, 2026, 10:49 pm

মোংলায় এমপি গাজী নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি

মোংলায় এমপি গাজী নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি

বাগেরহাটের মোংলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে মোংলা পৌরসভার সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ করে তারা ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং তার কর্মকাণ্ডকে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করার অভিযোগ করেন।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে থুথু নিক্ষেপ করে প্রতীকী প্রতিবাদ জানান। মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ‘জামায়াতের এমপি গাজী নজরুল যে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন, সেটা বাংলার মানুষ দেখেছে। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা