সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের 'ব্যক্তিগত মুহূর্তের' একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এসব ঘটনা বিকৃত যৌনাচার হিসেবে চিহ্নিত করা উচিত।
মঙ্গলবার ভিডিও ভাইরাল হওয়ার পর একটি ওয়াজ মাহফিলে তাহেরী বলেন, "সাতক্ষীরার মেয়ের বয়স ১৪, মেয়ের বাবার বয়স ৩৬ আর গাজী নজরুল ইসলামের বয়স ৭৪। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা।"
তিনি আরও বলেন, "এগুলো এআই বলে চালিয়ে দেওয়া এবং ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে দাবি করা মিথ্যাচার। প্রশাসনকে সঠিক তদন্ত করার আহ্বান জানান তিনি।"
তাহেরী ধর্মীয় আদর্শের দোহাই দিয়ে ব্যক্তিগত জীবনে এমন আচরণের কঠোর সমালোচনা করেন এবং দোষীদের মুখোশ উন্মোচনের দাবি জানান।