August 21, 2026, 6:37 am

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্বশীলতার বার্তা দিল বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন সংগঠনের নেতারা। পরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিপিএর নবনির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রাখা জাতীয় নেতৃবৃন্দের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপি একটি অপরিহার্য অনুষঙ্গ।

সংগঠনের সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির বলেন, জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ইতিহাস, দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক।

তিনি আরও বলেন, ফিজিওথেরাপির মূল লক্ষ্য মানুষের কর্মক্ষমতা পুনরুদ্ধার, প্রতিবন্ধিতা কমানো এবং জীবনমান উন্নয়ন। নতুন কার্যনির্বাহী পরিষদ এই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা