August 22, 2026, 6:46 am

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশের শাখা দায়িত্বশীলদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘শাখা দায়িত্বশীল কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বারিধারায় সকাল ৭টায় দারসুল কোরআনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। দারস পেশ করেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, তাকওয়া ও নৈতিকতাই ইসলামী আন্দোলনের একজন কর্মীর মূল চালিকাশক্তি। তিনি দায়িত্বশীলদের নৈতিক মান বজায় রাখার পাশাপাশি একে অপরের নৈতিকতার পাহারাদার হওয়ার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় জনশক্তিদের যথাযথ তত্ত্বাবধান ও পরিকল্পিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও নৈতিকতার সমন্বয়ে জনশক্তি গড়ে তোলার আহ্বান জানান।

এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. উসামা আল আযমী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ড. মুহাম্মদ আসাদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা