August 17, 2026, 5:10 am

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া এবং সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। তারা স্পষ্ট করে বলেন, মোছাঃ মরিয়ম বেগম, যিনি এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সাথে কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে নেতৃবৃন্দ পবিত্র কুরআনের সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, “হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোন ফাসেক তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখ।” তারা সবাইকে যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

নেতৃবৃন্দ আরও যোগ করেন, “আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে সবসময় স্বচ্ছতা, সততা ও ইনসাফ প্রত্যাশা করি।” তারা একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও মিথ্যাচার পরিহার করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা