জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ১৭ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।
জুলকারনাইন তার পোস্টে উল্লেখ করেন, প্রভাবশালী নেতাদের এবং ইউটিউবারদের খাসলত একই রকম কেন হয়, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রভাবশালী নেতারা বিভিন্ন কায়দায় কুকর্ম করতে গিয়ে ধরা পড়েন এবং ইউটিউবারদের অশ্লীলতার ছবি-ভিডিও তাদের বান্ধবীরা ফাঁস করে দেয়।
তিনি আরও লেখেন, ‘সম্ভবত নিয়ত ও খাসলত ভালো না হওয়ার কারণেই তাদের সাথে এমনটা ঘটে।’
জুলকারনাইন এসব কর্মকাণ্ডকে ‘রাহুর গ্রাস’ উল্লেখ করে প্রশ্ন করেন, ‘এই রাহুর গ্রাস হইতে তাদের কে মুক্ত করবে?’