সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়মের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।
এমপি গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে এবং তার কথিত স্ত্রীর জন্ম ২০০৮ সালের ২২ মে। ফলে তাদের বয়সের পার্থক্য ৫৭ বছর।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম প্রথমে দাবি করেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এটিকে আসল ভিডিও হিসেবে চিহ্নিত করেছে। পরে তিনি ফেসবুক পোস্টে জানান, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।
এদিকে, মরিয়ম খাতুনের একটি বায়োডাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে গাজী নজরুল ইসলামের স্বাক্ষরের ওপর লেখা রয়েছে ‘জোর সুপারিশ করছি’। বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
বায়োডাটার তারিখ অনুযায়ী, ১৭ জুন বিয়ে করার পর কেন ২২ জুন এমপি নিজেই তাতে স্বাক্ষর করেছেন, তা নিয়ে সংশয় রয়েছে।