July 22, 2026, 10:50 pm

বেনজীর আহমেদকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করছে দুদক

বেনজীর আহমেদকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করছে দুদক

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় দুবাই পুলিশের চাওয়া তথ্য ও ব্যাখ্যা প্রস্তুত করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, এই তথ্য দু-এক দিনের মধ্যে পাঠানো হবে।

মঙ্গলবার (২১ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বেনজীর আহমেদকে প্রত্যর্পণের বিষয়ে তথ্য চেয়েছিল দুবাই পুলিশ।

আকতারুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে। সম্প্রতি দুবাই পুলিশ অতিরিক্ত ব্যাখ্যা ও ক্লিয়ারেন্স চেয়ে আবারও একটি চিঠি পাঠিয়েছে, যার জবাব প্রস্তুত করা হচ্ছে।

গত মাসের মাঝামাঝি সময়ে দুবাইতে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দুদক দ্রুততার সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠায়।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হয়েছে এবং বিচার কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা