-
- রাজনীতি
- ডিসেম্বরেই বাংলাদেশের মহা বিজয় ছিনিয়ে আনবো-বাহাউদ্দিন নাছিম
- আপডেটের সময় : জুলাই, ১২, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
- 93 বার দেখা হয়েছে
শফিক বাবু/ হাকিকুল ইসলাম খোকন :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দৃঢ়তার সঙ্গে বলেছেন, আর হতাশা নয়, এবার সময় রুখে দাঁড়াবার। বাংলাদেশে মহা-বিজয়ের লক্ষ্যে ডিসেম্বর মাসেই চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবো।
শুক্রবার,১০ জুলাই ২০২৬,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” এর টেলিগ্রাম গ্রুপে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের অংশগ্রহণে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, গণমাধ্যম জেগে উঠেছে, সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে স্তব্ধ করা যাবে না।
শেখ হাসিনা যা বলেন তা করেন উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ডিসেম্বরে নেত্রীর বাংলাদেশে আগমন উপলক্ষে দলের সকল সহযোদ্ধা, নেতাকর্মী এবং মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জিও পলিটিক্সের কোন সিগন্যাল নিয়ে নয়, জনতার শক্তি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা, জানান বাহাউদ্দিন নাছিম।
এক প্রশ্নের জবাবে নাছিম বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ আগামীর বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। দলের পরীক্ষিত নিবেদিত নেতাকর্মীদের দিয়েই দল গঠন করা হবে, হাইব্রিডদের স্থান দলে হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আজ বাংলাদেশে সত্যিকারের কোনো আইন নেই, তবে জনগণকে সাথে নিয়ে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করা হবে।
সাংবাদিকদের সাহসী উচ্চারণেই জাতি ঐক্যবদ্ধ হবে জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, মৌলবাদীদের পরাজিত করতে সাংবাদিকদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার প্রতিহিংসা ছড়াচ্ছে, স্থিতিশীল বাংলাদেশ নির্মাণ তাদের লক্ষ্য নয়।খবর আইবিএননিউজ ।
বাহাউদ্দিন নাছিম আরোও বলেন,বট বাহিনীর অপপ্রচারের জবাব দেবেন সাংবাদিকরা। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে নাছিম বলেন, লড়াই সংগ্রামের মাধ্যমে গণবিস্ফোরণ সৃষ্টি করেই বিজয় ছিনিয়ে আনতে হবে।
সংগঠন করতে হলে কমিটির বিকল্প নেই। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হচ্ছে। কৌশলগত কারণে অনেককেই মূল্যায়ন করা হয়নি, আবার অনেককে করা হয়েছে; তবে পর্যায়ক্রমে অতীতের মতো ভুল যাতে না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, কমিটি করার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এর মাঝেও শত প্রতিকূলতা ডিঙিয়ে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।
“শেখ হাসিনার সাথেই কি দলের কেন্দ্রীয় নেতারা দেশে ফিরবেন” – এমন প্রশ্নের জবাবে নাছিম বলেন, নেত্রীর সঙ্গে নয়, আমাদের নেত্রীর আগেই দেশে ফিরে যাওয়া উচিত; আমি ও আমরা সভানেত্রীর আগেই দেশে ফিরে যেতে চাই। জনগণের শক্তিতে বলিয়ান হয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরবেন। আমাদের মূল লক্ষ্য হবে অহিংসতা। আমরা সহিংসতায় বিশ্বাস করি না।
নাছিম বলেন, আমাদের হত্যা করার পরিকল্পনা করা হলেও আমরা দেশে ফিরবো, তবে বাঙালির ঐক্যবদ্ধতাই হবে আমাদের শক্তি। হিংস্রতার রাজনীতি নয়, আঘাত এলে প্রতিরোধ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বাংলাদেশে শতকরা ৭৫ ভাগ মানুষ এখন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অতীতের যে কোনো সময়ের তুলনায় আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী।
এবছরের ডিসেম্বর মাসেই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিতেছ আওয়ামী লীগ আজীবন গনতন্ত্র রক্ষায় বাংলার মানুষের পাশে ছিল ।
সিনিয়র সাংবাদিক সাজেদা পারভীন সাজুর সভাপতিত্বে এবং কবি,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক বাবুর সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষ, সিনিয়র সাংবাদিক ও লায়ন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, আহমেদ রাসেল, জহিরুল ইসলাম, আকতার হোসেন, খন্দকার তারেক রায়হান, ওয়ারেছন্নুবি খোন্দকার, আতাহার হাওলাদার, সাজ্জাদ হোসেন, এইচএম দুলাল, ইমরান ফারুক মাসুম, ইমু চৌধুরী, শেখ শাহেদ, জালাল উদ্দিন, তৈয়ব হোসেন, ফারুক রহমান, তুলনা আফরিন, জিল্লুর রাসেল, মার্জিয়া আকতার বৈশাখী, মুন্সি দেলোয়ার হোসেন প্রমুখসহ আরোও অনেকে ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জি এম তরিকুল ইসলাম, বাঙালি সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইঁয়া।
এই বিভাগের আরও খবর
- এনসিপিতে নারী নেত্রীদের পদত্যাগে বাড়ছে বিতর্ক, প্রশ্নের মুখে জামায়াতের সঙ্গে জোট
- বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা
- সামান্তাকে নিয়ে অপপ্রচার, সমালোচনায় মাহফুজ আলম
- জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন মোঃ সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া ওই আবেদনে আমির হামজার নগদ অর্থ, ব্যাংক জমা, কৃষিজমি, আবাসিক প্লট, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, মোটরযান, পারিবারিক ব্যয় ও নির্বাচনী ব্যয়ের তথ্য নিয়ে বিভিন্ন অসংগতির কথা তুলে ধরা হয়েছে। আবেদনকারীর দাবি, ৩০ জুন ২০২৫ তারিখের আয়কর রিটার্নে আমির হামজার ব্যাংক ব্যালেন্স শূন্য দেখানো হলেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কুষ্টিয়া শাখায় তাঁর একটি হিসাবে ৬৮ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকা জমা ছিল। এ ছাড়া নির্বাচনী হলফনামায় নগদ অর্থের পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা দেখানো হলেও আয়কর রিটার্নে দেখানো হয়েছে ৩৮ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। এতে ৩৬ লাখ টাকার পার্থক্য রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, আমির হামজা প্রতি শুক্রবার আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্মানী পান বলে দাবি করা হয়েছে। তবে এসব আয়ের তথ্য নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন আবেদনকারী। তাঁর দাবি, আয়কর রিটার্নে বার্ষিক আয় ৮ লাখ ৬১ হাজার টাকা দেখানো হয়েছে, যার পুরোটাই হামজা এন্টারপ্রাইজের কাপড় ও বইয়ের ব্যবসা থেকে এসেছে বলে উল্লেখ করা হয়েছে। আবেদনে আমির হামজার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য হলফনামায় উল্লেখ না করা এবং তাঁর স্ত্রীর আয়কর রিটার্নের তথ্য প্রকাশ না করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। কৃষি সম্পত্তির তথ্যেও অসংগতির অভিযোগ করা হয়েছে। আবেদনকারীর দাবি, হলফনামায় আমির হামজার কৃষিজমির মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা দেখানো হলেও আয়কর রিটার্নে তা ১৪ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা উল্লেখ রয়েছে। অন্যদিকে তাঁর স্ত্রীর কৃষিজমির পরিমাণ হলফনামায় ১২ কাঠা বা ১৯ দশমিক ৮ শতাংশ দেখানো হলেও আয়কর রিটার্নে ১২০ শতাংশ জমির তথ্য রয়েছে। দুই নথিতে জমির মূল্যেও ১৫ লাখ টাকার পার্থক্য রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গার জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসে ২০২৫ সালের ২১ ডিসেম্বর নিবন্ধিত ৬৪৯৮ নম্বর দলিলে আমির হামজার স্ত্রী ১৭ দশমিক ১১ শতাংশ জমি কিনেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। জমিটির মূল্য ৬ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর অংশের মূল্য ৪ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। আবেদনকারীর অভিযোগ, এই সম্পত্তির তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি। আবেদনে কুষ্টিয়া শহরের রাহিনী মৌজায় আমির হামজার নিজ নামে ৫ দশমিক ৪১ শতাংশ জমির একটি আবাসিক প্লট থাকার কথাও বলা হয়েছে। ২০১৪ সালে কেনা ওই জমির বর্তমান আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে দাবি করেছেন আবেদনকারী। তবে হলফনামা ও আয়কর রিটার্নে এ সম্পত্তির তথ্য নেই বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া স্ত্রীর নামে দেখানো বছরে ১ লাখ ২০ হাজার টাকা বাড়িভাড়ার আয়, ঢাকা মেট্রো-ঘ-১৯-১৭৫৭ নম্বরের গাড়ি, ১১৬ দশমিক ৬৪ গ্রাম স্বর্ণ এবং পাঁচতলা ভবন ও জমির মূল্যায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন আবেদনকারী। তাঁর দাবি, গাড়িটির মূল্য হলফনামায় ২৫ লাখ ২৫ হাজার টাকা দেখানো হলেও আয়কর রিটার্নে এর তথ্য নেই। একইভাবে আয়কর রিটার্নে ১০ ভরি স্বর্ণের তথ্য থাকলেও নির্বাচনী হলফনামায় তা উল্লেখ করা হয়নি। নির্বাচনী ব্যয় নিয়েও অভিযোগ করেছেন সিরাজুল ইসলাম। আবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী বিভিন্ন খাতে ৩৪ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এরপর ১০ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনার ব্যাংক হিসাব থেকে আরও ৩৮ লাখ টাকা নগদ উত্তোলন করা হয়। সব মিলিয়ে নির্বাচনী ব্যয় ৭২ লাখ টাকা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ব্যয় নির্ধারিত সীমার চেয়ে বেশি কি না, তা তদন্ত করে দেখার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া হলফনামায় বার্ষিক পারিবারিক ব্যয় ৩ লাখ ৫৮ হাজার ৭৬০ টাকা দেখানো হলেও চালকের বেতন, ইউটিলিটি বিল ও সন্তানদের শিক্ষাব্যয় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। পাঁচতলা ভবন ও জমির সম্মিলিত মূল্য ১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ১৮৩ টাকা দেখানো নিয়েও আপত্তি তুলেছেন আবেদনকারী। আবেদনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়েছে, কোনো নির্বাচিত প্রার্থীর হলফনামা বা আয়-ব্যয়ের বিবরণীতে অসংগতি কিংবা মিথ্যা তথ্য পাওয়া গেলে নির্বাচন কমিশন তদন্ত করতে পারে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রার্থিতা ও নির্বাচন বাতিলের ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আবেদনকারী এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ড, সংশ্লিষ্ট কর অঞ্চল, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক, যানবাহন নিবন্ধন কর্তৃপক্ষ এবং ভূমি ও নিবন্ধন কর্তৃপক্ষের নথিপত্র যাচাইয়ের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি প্রয়োজনীয় মূল দলিল উপস্থাপন করে তদন্তে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। আবেদনকারী সিরাজুল ইসলাম ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তিনি একজন সাধারণ ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। তিনি বলেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করছি, সংসদ সদস্যের নির্বাচনী হলফনামায় বিভিন্ন জায়গায় আর্থিক তথ্যের অসংগতি রয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি একজন আলেম মানুষ। তার কাছ থেকে এমনটি প্রত্যাশা করিনি। এ কারণে আমি অভিযোগ করেছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তবে এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আমির হামজার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
- জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত
- বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী
- পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন
- পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান শফিকুর রহমানের
- ইরানে পারমাণবিক হামলায় ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ, দাবি টাকার কার্লসনের