July 11, 2026, 6:05 pm

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে শনিবার (১১ জুলাই) দুপুরে বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবুল কালাম চাকলাদার (৫৫), তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম চাকলাদার দীর্ঘদিন ধরে একা বাস করছিলেন। তার স্ত্রী শিল্পী আক্তার ও সন্তানরা শহরে বসবাস করছিলেন। শনিবার সকালে তার স্বজন ইয়াসমিন বেগম খাবার দিতে বাড়িতে যান এবং সেখানে গিয়ে আবুল কালাম চাকলাদারের মৃতদেহ দেখতে পান।

ইয়াসমিন বেগমের দাবি, ঘটনাটি আত্মহত্যা বলে তার মনে হচ্ছে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুলও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।

বাগেরহাট সদর থানার ওসি শামসুল আরেফিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা