July 11, 2026, 6:05 pm

সুনামগঞ্জে সাংবাদিককে যুবদল নেতার হুমকি, জিডি দায়ের

সুনামগঞ্জে সাংবাদিককে যুবদল নেতার হুমকি, জিডি দায়ের

সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় অনিয়মের প্রতিবাদ করায় এক স্থানীয় সাংবাদিককে যুবদল নেতার পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক শিহাব মিয়া শুক্রবার (১০ জুলাই) মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে ১ হাজার ৮৯০ জন কৃষকের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় সচ্ছল ব্যক্তি ও অকৃষকের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহলে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শিহাব মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আপত্তি জানান।

শিহাবের অভিযোগের পর উপজেলা প্রশাসন বিতর্কিত নামগুলো স্থগিত করে প্রকৃত কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ শুরু করে। এ পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা সাদ্দাম মিয়া সাংবাদিককে ফোন করে হুমকি দেন। সাদ্দাম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিক ক্ষমতাবলে হুমকি দেননি।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় জিডি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা