প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে সর্বস্তরের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে এবং প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্তদের সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।
এসময় মাহদী আমিন মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান।