জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, উল্লাপাড়া সিরাজগঞ্জে লোডশেডিং হচ্ছে, তাই তারা কথার ফুলঝুরি দেখতে চান না, বরং কাজের বাস্তবায়ন দেখতে চান। তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাী পৌর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল অনেক মানুষ। তিনি উল্লেখ করেন, দেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অন্যথায় বেকারদের দ্বারা নতুন একটি অভ্যুত্থান হতে পারে।
তিনি আরও বলেন, বিগত দুই বছরে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়ার কারণে এনসিপি মনে করছে, ঢাকা শহরে বসে রাজনীতি করার সময় শেষ। সারজিস আলম বলেন, প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নে যেতে হবে এবং মানুষের কথা শুনতে হবে।
সারজিস আলম বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে বলেন, তারা দেড় বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু উল্লাপাড়ায় নতুন কর্মসংস্থান হয়নি। তিনি তরুণ প্রজন্মের জন্য বেকার কার্ড দেওয়ার দাবি জানান।
এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।