July 8, 2026, 5:53 pm

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্পের ঘোষণা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, তিনি আর ইরানের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না এবং তাদের নেতৃত্বকে নিকৃষ্ট ও অসুস্থ মানসিকতার বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তারা সেটি ব্যবহার করত।

যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি তাদের সঙ্গে কথা বলবেন, তবে তাদের ফিরে আসতে হবে। তিনি মনে করেন, ইরানের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।

ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এতে পরোয়া করেন না এবং ইরানকে মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা