July 8, 2026, 5:53 pm

‘মেসির গোলের পর হসপিটালে রাখেনি আমাকে’ - পরীমণির উচ্ছ্বাস

‘মেসির গোলের পর হসপিটালে রাখেনি আমাকে’ – পরীমণির উচ্ছ্বাস

বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি স্যোশাল মিডিয়ায় নিজের স্বভাবসুলভ রসিকতায় এই জয় উদযাপন করেছেন।

ম্যাচের সময় হাসপাতালে ছিলেন পরীমণি। আর্জেন্টিনার জয় এবং লিওনেল মেসির গোলের আনন্দ তার পোস্টে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ফেসবুক ভেরিফায়েড পেজে ছবি পোস্ট করে পরীমণি প্রথমে লিখেছেন, ‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ।’

জয়ের পর তিনি আরও লিখেছেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে।’

এছাড়াও, ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারাও আর্জেন্টিনার জয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা