July 6, 2026, 8:12 pm

বাংলা একাডেমিতে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানানো হয়

বাংলা একাডেমিতে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানানো হয়

প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ সোমবার (৬ জুলাই) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। এ সময় তার স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মুক্তবুদ্ধি, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তার প্রতীক ছিলেন। তার অবদান সমাজ, শিক্ষা ও সাহিত্যচর্চায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং সাধারণ মানুষ অংশ নেন।

পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা