July 3, 2026, 11:01 am

বাংলাদেশ প্রতিনিধি দল ইরানে খামেনির জানাজায় অংশ নিতে পৌঁছেছে

বাংলাদেশ প্রতিনিধি দল ইরানে খামেনির জানাজায় অংশ নিতে পৌঁছেছে

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছে। প্রতিনিধি দলটি আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ছয়টায় ইরানে পৌঁছায়।

বাংলাদেশ সময় দুপুর পৌনে একটায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। সেখানে আয়াতুল্লাহ খামেনির মরদেহ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আনা হয়েছে। প্রতিনিধি দলে জাতীয় সংসদের স্পিকার ও জামায়াতে ইসলামীর নেতাসহ মোট ১০ সদস্য উপস্থিত রয়েছেন।

আগামীকাল শনিবার আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই তাঁর জন্মস্থানে দাফন করা হবে। জানাজায় অংশগ্রহণের পর বাংলাদেশি প্রতিনিধি দলের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা