July 2, 2026, 5:32 pm

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের ফুল ও পানি বিতরণ কর্মসূচি

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের ফুল ও পানি বিতরণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ফুল ও সুপেয় পানি বিতরণ করেছে। বৃহস্পতিবার, ২ জুলাই, দুপুর ১টার দিকে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল ও পানির বোতল প্রদান করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এসব উপহার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা গ্রহণ করেন এবং ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করেন। কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, সায়রা চন্দ্রা চাকমা সারা, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল ছাত্র সংসদের নির্বাচিত সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন ও আলামিন আকন এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বিল্লাল সিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা