July 1, 2026, 5:19 pm

কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে বিশাল মানববন্ধন

কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে বিশাল মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সমাজের আয়োজনে সিক্সলেন এলাকা থেকে শুরু হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী প্রায় অর্ধলক্ষ মানুষ কুয়াকাটা-ভাঙ্গা ছয় লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবি জানান। তারা অভিযোগ করেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি।

নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নকে জাতীয় অগ্রগতির সঙ্গে যুক্ত করতে হবে। তারা অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন। তাই দ্রুত সময়ের মধ্যে এসব প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা