গাজী সোহেল :
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ পুরিয়া হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী, একটি চুরি মামলার ১ আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ জুন) সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাহাবুদ্দিন (৩০), হাবিবুর রহমান (৪৫), ইমরান ওরফে কদম (২৮), উজ্জল আহম্মেদ (২৬), রেজাউর রহমান (৪৫), ওমর ফারুক (৩২) এবং আমিনুল হক জনি (৩৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।