August 24, 2026, 6:39 pm

পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের

সংসদে পর্দা ও নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করায় এবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সম্প্রতি ৩০২ বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের এ সংসদ সদস্য।

গত ১৪ জুন ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় নারীর পর্দা ও নিকাব নিয়ে মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শক্তভাবে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। জানান, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা সংসদের রীতি বিরোধী।

বক্তব্যের বিতর্কিত ঐ অংশ এক্সপাঞ্জের ঘোষণা দেন তিনি। পরে বক্তব্য শেষ করারও সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে।

সংসদের এ উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথেও। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলামসহ ধর্মীয় সংগঠনগুলোও।

রাজপথে যখন বিরোধী দলের ক্ষোভ তখন উল্টো সংসদে বক্তব্য এক্সপাঞ্জ করায় ৩০২ বিধির আওতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এমপি মনিরুল হক চৌধুরী।

বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে তিনি যাবেন না বলেও ওিই চিঠিতে উল্লেখ করেন তিনি।

এ ধরনের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। কার্যপ্রণালীবিধি অনুযায়ী এর সুরাহা করার কথা জানান তিনি।

তবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দাবি, সংসদে নারীর পর্দা বা নিকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ দাবি জানানোর আগেই ডেপুটি স্পিকার কী কারণে বক্তব্য এক্সপাঞ্জ করেছেন, তা জানতে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় অপমানিত বোধ করছেন বলে জানান চার বারের এ সংসদ সদস্য। দাবি করেন, পারিবারিকভাবে তিনি ধর্মীয় অনুশাসন পালন করেন।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা