June 13, 2026, 7:52 pm

নিখোঁজের ৪ দিন পর, পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে আহাতন নেছা নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আহাতন নেছা উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি জোলাপাড়া গ্রামের মৃত ছাললিম মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পরিবার জানায়, গত ৭-৮ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আহাতন নেছা। সম্প্রতি তিনি বেড়োপাঙ্গা এলাকায় মেয়ের বাড়িতে থাকতেন। চার দিন আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি।

আজ (১৩ ই জুন)সন্ধ্যায়, সদর উপজেলার হাড়াটি নামুড়ী হিন্দু পাড়া গ্রামের একটি পুকুরে ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে রাতে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের নাতনি চান বানু ও জান্নাতি বেগম ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন।

লালমনিরহাট সদর থানা
পুলিশ পরিদর্শক তদন্ত, “নাজমুস সাকিব সজিব” জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে, তদন্ত সাপেক্ষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এ বিষয় নিয়ে সদর থানায় কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা