স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে সর্বশেষ ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দেয়। তেহরান সেই প্রস্তাবের পালটা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিয়েছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৪ দফার পরিকলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইস্যুগুলোর সমাধান ৩০ দিনের মধ্যে যেন সম্পন্ন হয়।
সেইসঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধি না করে এই সময়ের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায় ইরান।
এ ছাড়া এসব পরিকল্পনার মধ্যে রয়েছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ তুলে নেয়া। সেই সঙ্গে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া। সকল ধরনের শত্রুতা বন্ধ করা- যার মধ্যে লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের সমাপ্তি চেয়েছে ইরান।
আধা-সরকারি বার্তা সংস্থা নূরের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শিগগিরই ইরানের প্রস্তাব বিবেচনা করবেন। যদিও তিনি মনে করছেন যেসব প্রস্তাবনা দেয়া হয়েছে সেগুলো গ্রহণযোগ্য না।